
উপজেলার আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম চৌধুরী বাবুকে লোহাগাড়া সিটি হাসপাতাল পরিচালনা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে তাঁকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সফল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লোহাগাড়ার কৃতি সন্তান ডাঃ আতাউল করিম আরবি, লোহাগাড়া সিটি হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ আরিফুর রহমান, ব্যবসায়ী ও সৌদি প্রবাসী মোঃ আনিস কোম্পানী ও মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম চৌধুরী বাবু বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, গত ১৭ মে আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন। এছাড়াও ইব্রাহিম চৌধুরী বাবু লোহাগাড়া সিটি হাসপাতালের ডাইরেক্টর বলে জানা গেছে। – খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner