
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ আহমদ মেম্বার সড়কের ব্রীকসলিং’র কাজ উদ্বোধন করা হয়েছে। আজ ১৭ অক্টোবর বুধবার দুপুরে এ কাজের উদ্বোধন করেন আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুছ।
এ সময় উপস্থিত ছিলেন সৌদিয়া আরব প্রবাসী স্থানীয় মোঃ রাশেল উদ্দিন ও ওমান প্রবাসী মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


জানা যায়, এ সড়কটি আগে কাঁচারাস্তা ছিল। এতে স্থানীয়দের চলাচলে চরম দূর্ভোগে পড়তে হতো। ৫৭০ ফুট দীর্ঘ সড়কটি ব্রীকসলিং হয়ে গেলে যোগাযোগের ক্ষেত্রে দূর্ভোগ লাঘব হবে বলে স্থানীয়রা জানান।
Lohagaranews24 Your Trusted News Partner