
কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়া উপজেলায় সৎ মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্কুল শিক্ষিকা স্ত্রীর চোখ গুঁড়িয়ে দিল স্বামী।
গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার শৈলারডেবা এলাকায় এ ঘটনা ঘটে। চোখ গুঁড়িয়ে দেয়ায় অন্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন স্ত্রী।
রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আহত রিনা বড়ুয়া জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী লিটন বড়ুয়া তার সৎ মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। সৎ মায়ের কথা ধরে লিটন স্ত্রী রিনাকে প্রতিনিয়ত নির্যাতন করে।
গত ১৩ এপ্রিল শুক্রবার বিকেলে সৎ মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্বামীকে দেখে ফেলেন তার স্ত্রী। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রীকে বেঁধে দুই চোখে ঘুষি মারতে থাকেন স্বামী।
এতে স্ত্রীর রিনার দুই চোখ গুরুতর জখম হয়। আহত হয়ে তিনি মাটিতে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, তার চোখ দুটি মারাত্মকভাবে জখম হয়েছে। আপাততে তিনি চোখে দেখছেন না। তার উন্নত চিকিৎসা দরকার।
জানতে চাইলে উখিয়া থানা পুলিশের ওসি আবুল খায়ের জানান, বিষয়টি শুনেছি। তবে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner