
নিউজ ডেক্স : খাগড়াছড়ির মানিকছড়িতে আনারস বোঝাই জিপ উল্টে ঘটনাস্থলে ২ শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় আরও ১ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার হাতিমুড়া-ডলু সড়কের উত্তর ডলু পাড়ায় এ ঘটনা ঘটে।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম বলেন, আনারস বোঝাই জিপ হাতিমুড়া বাজারে আসার পথে উঁচু টিলা উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় গাড়িতে থেকে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র রাজু মারমা (১৫) ও ওসমান পল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনীর ছাত্র উগ্যজাই মারমা (১২) গাড়ী চাপায় ঘটনাস্থলে মারা যায়। তারা স্কুল শিক্ষার্থী হলেও আনারস বোঝাই গাড়িতে শ্রমিক হিসেবে কাজ করত।
এ ঘটনায় গুরুতর আহত রাসাই মারমাকে (৩৫) স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে গাড়ি চালক পলাতক রয়েছে। -আজাদী অনলাইন

Lohagaranews24 Your Trusted News Partner