
নিউজ ডেক্স : রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী গ্রামে আবুল হাশেম তালুকদার (৫৫) নামে এক যুবলীগ নেতার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৬টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ি এলাকার নিজবাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তালুকদার বাড়ি থেকে আবুল হাশেমের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগানে তিনি দগ্ধ হয়েছেন। আমরা তদন্ত শুরু করেছি।
তিনি আরও জানান, গতকাল রাতে আবুল কাশেম বাড়িতে একা ছিলেন। তার সন্তান ও স্ত্রী বেড়াতে গিয়েছিলেন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানোর কাজ চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner