
_____ফিরোজা সামাদ_____
সভ্যতার মুখোশের অাড়ালে
মুখ লুকিয়ে মেকী রঙ মেখে
শতধারায় বয়ে নিয়ে যায় অপার্থিব
অভিনব জীবন,
নিয়মের অদৃশ্য দেয়াল বাঁধভাঙা
প্রবলস্রোতে ভেঙে চুরমার হয়ে যায়
বালুকাবেলায় নিঃশেষ পদচিহ্ন
এঁকে যায় অসময়ের পথিক !!

বিক্ষুব্ধ তরঙ্গ অসময়ে ঢেউ তোলে
অকারন বিচিত্র খেয়ালে,
সূর্য্যদোয় অাবছায়া ধারাপাত গোনে
বিবর্ণ এক নতুন দিনের,
বৃষ্টিস্নাত দুপুর ভেসে যায়
অনাকাঙ্ক্ষিত প্রতীক্ষার পাল তুলে !!
নিমিষেই থেমে যায়
সাজানো কথোপকথন দূর্বোধ্য
সুখ স্বপ্ন ভেঙে এক দুঃস্বপ্নে !!
Lohagaranews24 Your Trusted News Partner