
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ৪ আগষ্ট রবিবার বেলা ২টায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান।
নিহত কৃষক আবুল হোসেন (৬০) উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা গ্রামের দক্ষিণ পাড়া (দক্ষিণ মাইজবিলা) এলাকার মৃত সাচি মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব থেকে জমিতে বিদ্যুৎ সংযোগ লাইনের তার পড়ে ছিল। কিভাবে তারটি ছিড়ে জমিতে পড়েছে তা সঠিক জানা যায়নি। তবে স্থানীয়রা জানান, গাছের সাথে বহুদিন ঘর্ষণের ফলে এক পর্যায়ে তারটি ছিড়ে পড়ে। ঘটনারদিন নিজ জমিতে কাজ করতে গিয়ে অসাবধানতা বশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান ওই কৃষক। স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসের অবহেলার জন্য এ দূর্ঘটনা ঘটেছে বলে দাবী করছেন।
লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সাংবাদিকদের জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner