
নিউজ ডেক্স : চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ির একতলা ছাদ থেকে পড়ে কাওসার বেগম (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গৃহবধু উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের ব্যবসায়ী আবদুল হান্নানের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির জানান, দুপুরে নিজ বাড়ির ছাদে কাপড় শুকাতে দেয়ার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান কাওসার বেগম। এ সময় তিনি মাথা ও মুখে প্রচন্ড আঘাত পান। তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মৃত্যু হয় তার।
এ ব্যাপারে জানতে চাইলে চমেক হাসপাতালের এএসআই আলাউদ্দিন বলেন, এক মহিলাকে গুরুতর আহতাবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
Lohagaranews24 Your Trusted News Partner