
বিনোদন ডেক্স : প্রজন্মের অন্যতম ব্যস্ততম মডেল সামান্তা শিমু। সামান্তা শিমুর এয়ারটেল বিজ্ঞাপনের মাধ্যমে ২০১৭ সালে শোবিজ ভুবনে যাত্রা শুরু করেন। এরপর একের পর পর বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে কাজ করেছেন।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে গ্রামীণফোনের বিজ্ঞাপন চিত্র, সানমুন টেইলর্স বিজ্ঞাপন চিত্র, মিনারের “শুধু তুমি” ও আরমান আলিফের “খুব সহজ” মিঊজিক ভিডিও ইত্যাদি। সম্প্রতি তিনি বড়বোন শিল্পী সাথী খাঁনের একটি গানের মডেল হয়েছেন। গানটির শিরোনাম “পরাণ পাখিরে”। মানিকগঞ্জের জমিদার বাড়িতে এ. সাজিন খানের পরিচালনায় গানটির শুটিং সম্পন্ন হয়েছে। এ গানটির কথা ও সুর করেছেন রবিন খাঁন।

গানটি সম্পর্কে মডেল সামান্তা শিমু বলেন, গানটিতে কাজ করে ভিষণভালো লেগেছে। কারণ গানটি গেয়েছেন আমার আপন বড়বোন সাথী খান । আপুর সাথে এটা আমার প্রথম কাজ এবং আপুও তার গানের এ ধরনের মিঊজিক ভিডিও প্রথম করলেন। গানটি ফোক গান। গানটিতে গ্রামীণ চিত্র তুলে ধরা হয়েছে।
গানটিতে মডেল হিসেবে সামান্তা শিমুর বিপরীতে কাজ করেছেন সুপ্ত। আশা করি গানটি সবার ভাল লাগবে। গানটি ঈদে উপলক্ষে আজ বিকাল ৩টায় লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হবে।
Lohagaranews24 Your Trusted News Partner