
নিউজ ডেক্স : নিজবাড়ির জানালার সঙ্গে ফাঁস লাগিয়ে ফয়সাল এমরান (২৮) নামের এক তরুণ ডাক্তার আত্মহত্যা করেছে। চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন আমিরবাগ আবাসিক এলাকায় রবিবার এ ঘটনা ঘটে। তাদের গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার বাথুয়ায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমিরবাগ আবাসিকের ২৫ নম্বর বাড়ির মালিক এমরান হোসেনের ছেলে ফয়সাল এমরান সম্প্রতি ঢাকা থেকে ইন্টার্ন শেষ করে বাড়িতে অবস্থান করছিলেন। তিনি বাবার এক ছেলে। তিনি নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন। রবিবার নিজবাড়ির জানালার সঙ্গে তার ঝুলন্ত শরীর দেখে পরিবারের সদস্যরা চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

Lohagaranews24 Your Trusted News Partner