
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে….রাজেউন)। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ২টার নিজ বাড়িতে মারা যান। তিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাওলানা পাড়ার মৃত আবু মিয়ার পুত্র।
পুটিবিলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি আ.স.ম দিদারুল আলম জানান, প্রয়াত বদিউল আলম আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি প্রায় তিন বছর যাবত প্যারালাইজড রোগে ভোগছিলেন। একইদিন রাত ৯টায় নামাজে জানাজা শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
বদিউল আলমের মৃত্যুতে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সদস্য মামুনুর রশিদ চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদন জানিয়েছেন।

Lohagaranews24 Your Trusted News Partner