
নিউজ ডেক্স : কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে জাবিন্দ্র বড়ুয়া প্রকাশ জানু (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহতের আত্মীয় শংকর বড়ুয়া বলেন, রাতে জাবিন্দ্র বড়ুয়া পাহাড়ি এলাকার আলিঘোনায় ধানক্ষেত পাহারা দিতে যায়। ভোর রাতে ধানক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে একটি দলছুট বন্যহাতি জাবিন্দ্রকে আক্রমণ করলে তার নাক-মুখ দিয়ে রক্ত এসে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner