
এলনিউজ২৪ডটকম : ওমানে করোনায় নাজিম উদ্দিন (৩৭) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কলাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব কলাউজান মিয়াজী পাড়ার সাবেক ইউপি সদস্য কবির আহমদের পুত্র ও দুই সন্তানের জনক।
মঙ্গলবার (২৫ মে) বাংলাদেশ সময় রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয় ইউপি আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই মো. ফরিদুল আলম জানান, প্রায় এক সপ্তাহ পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওমানের একটি হাসপাতালে ভর্তি হন নাজিম উদ্দিন। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তিনি ওমানের বরকা এলাকায় টেইলারিং এর কাজ করতেন। প্রায় দেড় বছর পূর্বে তিনি শেষবার দেশে এসেছিলেন। ওমান সরকারের নিয়ম অনুযায়ী নিহতের লাশ সেখানেই দাফন করা হবে।

এদিকে, নাজিম উদ্দিনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Lohagaranews24 Your Trusted News Partner