
নিউজ ডেক্স: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবানের চারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভ্রমণ করা যাবে বিনামূল্যে। বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে ঈদের দিনটি সবার জন্য উন্মুক্ত থাকবে চারটি পর্যটন কেন্দ্র। এতে পর্যটকদের প্রতি স্পটে জনপ্রতি ৫০ টাকা করে সাশ্রয় হবে।
রোববার (২৪ এপ্রিল) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ধরনের পদক্ষেপ পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং পর্যটকদের বান্দরবান ভ্রমণে আগ্রহী করবে বলে আশাবাদী তারা।
Lohagaranews24 Your Trusted News Partner