
নিউজ ডেক্স: চট্টগ্রামের বোয়ালখালীতে চাচাত বোনের মেহেদী অনুষ্ঠানের মঞ্চে বসে দিয়েছিলেন ‘জয় বাংলা’ স্লোগান। স্লোগান দেওয়ার একটি ভিডিও ফুটেজ আপলোড করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এরই সূত্র ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে আরাকান সড়কের আমতল আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক মো. আব্দুল আজিজ (২৬) এবং সদস্য মো. রায়হান (২৩)।
পুলিশ বলছে, গত ৫ জুন পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী আলামিয়া টেণ্ডল বাড়িতে কনের মেহেদী রজনীতে জয় বাংলা স্লোগান দেন হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক মো. আব্দুল আজিজ এবং সদস্য মো. রায়হান। তার একটি ভিডিও ফুটেজ আপলোড করা হয় ফেসবুকে। এরই সূত্র ধরে কনের বিয়ের দিন কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্যকে জুলাই আন্দোলনে হামলার দায়ে হওয়া মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।’
Lohagaranews24 Your Trusted News Partner