ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | আলীকদমে ডায়রিয়ায় নববধূর মৃত্যু

আলীকদমে ডায়রিয়ায় নববধূর মৃত্যু

নিউজ ডেক্স: বান্দরবানের আলীকদম উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সংপ্রং ম্রো (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার মৃত্যু হয়।

নিহত সংপ্রং ম্রো আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ভেওলা ম্রো পাড়ার সদ্য বিবাহিত ওই নারী ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে গুরুতর অবস্থায় আলীকদম হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাফি। তিনি বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন ছিল। আমরা চিকিৎসা দেয়ার জন্য বেশিক্ষণ সময় পাইনি। পানিশূন্যতার কারণে তার শরীরে তীব্র ডিহাইড্রেশন দেখা দিয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!