Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় টিলা কেটে মাটি পাচার, লোভের তান্ডবে প্রকৃতির মৃত্যু!

লোহাগাড়ায় টিলা কেটে মাটি পাচার, লোভের তান্ডবে প্রকৃতির মৃত্যু!

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় রাতের আঁধারে টিলা কেটে মাটি পাচারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা চিকন ঘোনা নামক এলাকায় একটি প্রভাবশালী মহল এ টিলা কাটছে।

স্থানীয়রা জানান, স্থানীয়ভাবে টিলা কাটার স্থানকে ‘কালুনির বর’ পাহাড় নামে পরিচিত। দীর্ঘদিন যাবত রাতের আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে টিলার মাটি কেটে পাচার করা হচ্ছে। প্রায় তিন একর আয়তনের টিলাটির দক্ষিণ পাশে প্রায় ২০ শতক জায়গার মাটি এক্সকেভেটর দিয়ে কেটে ফেলা হয়েছে। টিলার সাথে বিভিন্ন প্রজাতির গাছপালাও কেটে ফেলা হয়েছে। প্রায় ৩০ ফুট উচ্চতার টিলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ভেষজ গাছপালা, গুল্ম ও লতাপাতা রয়েছে। লোকালয় থেকে দূরে নির্জন টিলাটি অসংখ্য পাখি ও প্রাণীর আশ্রয়স্থল। বর্তমানে এই টিলাটি বিলীন হওয়ার পথে। জায়গাটি দুর্গম এলাকায় হওয়ায় গভীর রাতে টিলা কাটার কার্যক্রম পরিচালনা করা হয় নির্বিঘেœ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সরকারি টিলাটি স্থানীয় আবদু সালাম নামে এক ব্যক্তির দখলে ছিল। বর্তমানে সেটি পহরচান্দা গ্রামের বাসিন্দা আবছার উদ্দিন নামে এক ব্যক্তির দখলে। মৎস্য খামারগুলো পরিচালনা করেন আবছার উদ্দিন। ফলে জায়গাটি আবছার আবছারের প্রজেক্ট নামেও পরিচিত। গত এক বছর আগে এখানে টিলা কাটা শুরু হয়। মাটি ভরাটের জন্য থেমে থেমে চলে এই টিলা কাটার কার্যক্রম। গভীর রাতে টিলা কেটে মাটি পাচার করা হয়। টিলার মাটি কেটে নিয়ে যাওয়ায় ধ্বংস হচ্ছে উদ্ভিদ। হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। আইন থাকলেও তা কার্যক্ররের অভাবে লোহাগাড়ায় অবাধে পাহাড় ও টিলা কাটা হচ্ছে। এ কাজে জড়িত চক্রটি দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে।

লোহাগাড়া উপজেলা সহকারী কমির্শনার (ভূমি) মং এছেন জানান, কোনোভাবেই পাহাড় বা টিলা কাটা যাবে না। দ্রুত অভিযান পরিচালনা করে টিলা কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!