
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় এক পরিবারের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ছালেহ আহমদ জানান, ঘটনার রাতে তারা বাড়িতে কেউ ছিলেন না। এক নিকটাত্মীয় মারা যাওয়ায় তাদের বাড়িতে যান। আগুনে তার বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শাব্বির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে আধাপাকা বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার নাঈম উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
Lohagaranews24 Your Trusted News Partner