
লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৮ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে স্মৃতিচারণ, র্যাফেল ড্র, শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শাহপীর পাইল্ট উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের মোট শতাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেন। দীর্ঘ ২১ বছর পর একসঙ্গে মিলিত হয়ে স্কুলের সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণে মেতে ওঠেন।
পুরনো বন্ধু-বান্ধবীদের সঙ্গ পেয়ে ফের যেন কিশোর-কিশোরীতে পরিণত হন তারা। হাসি, ঠাট্টা, খুঁনসুটিতে ভরে ওঠে পুনর্মিলনীর অনুষ্ঠানের কক্ষ। এসময় নিজেদের পরিবার-সন্তানদেরও সঙ্গে নিয়ে আসেন অনেকে। বাবা, মায়ের এমন শিশুসুলভ আচরণ দেখে হতবাক হয় তারা।
আয়োজন প্রসঙ্গে প্রোগ্রামের সঞ্চালক অত্র ব্যাচের ক্যাপ্টেন ব্যাংকার আসিফ ইমরান বলেন, “দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ ২১ বছর পর একসঙ্গে সবার সাথে দেখা হয়েছে; আমরা অনেক স্মৃতিচারণ করেছি, পুরোনো দিনের স্মৃতিগুলোকে স্মরণ করেছি। আমরা বন্ধুত্বের বন্ধন ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবো। আর প্রবাসে যেসব বন্ধু রয়েছে তাদের খুব মিস করছি।”
অনুষ্ঠানে শিক্ষকদের পাশাপাশি ২০০৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তব্যে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের নানা স্মৃতিচারণ করেন। সুন্দর আগামী গড়তে শ্রদ্ধেয় শিক্ষকদের দোয়া ও সহযোগিতা কামনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner