
নিউজ ডেক্স : দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় দক্ষিণ জেলা বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দীন ও লিয়াকত আলী। একই কারণে সদস্য মজিবুর রহমানকে সতর্ক করা হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় ওই তিনজনকে বহিষ্কার করা হয়েছে। দলে বিশৃঙ্খলা সৃষ্টি করায় আরেকজনকে সতর্ক করা হয়েছে। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner