
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার এক প্রবাসী কাতারে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৯টায় (কাতার সময়) তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত আবদুল গণি (৪৫) উপজেলার চরম্বা জান মোহাম্মদ পাড়ার হাফেজ আহমদের পুত্র। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী ও ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের পরিবার জানায়, ঘটনারদিন সকালে দোকানে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবদুল গণির মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাদত উল্লাহ।
Lohagaranews24 Your Trusted News Partner