
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১৫ লাখ টাকার চেক প্রতারণা মামলার এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১০ ডিসেম্বর মঙ্গলবার দিনগত রাতে উপজেলার উত্তর পদুয়া হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবদুল আজিজ (৩২) ওই এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র।

জানা যায়, লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক সভাপতি ও আলুরঘাট রোডের ব্যবসায়ী মামুন-অর রশিদ চৌধুরীর সাথে যৌথ ব্যবসা করতেন আবদুল আজিজ। টাকা দিতে না পেরে মামুন-অর রশিদ চৌধুরীকে ১৫ লাখ টাকার চেক দিয়ে কৌশলে বিদেশ চলে যায় আজিজ। টাকা না পেয়ে ২০১১ সালে চট্টগ্রাম বিচারিক আদালতে আজিজের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা দায়ের করেন মামুন-অর রশিদ চৌধুরী। ২০১৭ সালে উক্ত মামলায় ৬ মাসের সাজা হয় আজিজের। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরলে পুলিশের হাতে গ্রেফতার হয় তিনি।
লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল সাংবাদিকদের জানান, সাজাপ্রাপ্ত আসামী আজিজকে গ্রেফতার পূর্বক আজ বুধবার (১১ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner