
নিউজ ডেক্স : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০টি স্বর্ণের বারসহ মোহাম্মদ অহিদুল আলম নামে এক বিমানযাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (৮ ডিসেম্বর) সকালে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা বিভাগের সহযোগিতায় তাকে আটক করা হয়।
আটক অহিদুল আলম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। তিনি দুবাই প্রবাসী। বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে অহিদুল বিমান দুবাই থেকে সকালে শাহ আমানত বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার শরীরে তল্লাশি চালিয়ে জ্যাকেটের ভেতর কৌশলে লুকানো ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’
এ ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Lohagaranews24 Your Trusted News Partner