
লোহাগাড়ার অধ্যাপক হামিদুর রহমান শ্রেষ্ট মানবাধিকার স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। আজ ৩ নভেম্বর রবিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মানবাধিকার কমিশনার চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মেলনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার’র হাত তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

এ সময় উপস্থি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হানসী, বাংলাদেশ মানবধিকার কমিশনের কেন্দ্রীয় গভর্ণর সেকান্দর আলী, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সিআইপি সৈয়দ সিরাজুল ইসলাম কমু ও কেন্দ্রীয় ডেপুটি গভর্ণর আমিনুল হক বাবুসহ কেন্দ্রীয়, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, অধ্যাপক হামিদুর রহমান বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক ও চুনতির কৃতিসন্তান। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner