
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে জিয়াউল হক চৌধুরী বাবুল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শারজাহ’য় বিশাল বিজয় উৎসব ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ ৫ এপ্রিল শুক্রুবার রাত ৭টায় দুবাইয়ের শারজাহর আল গাজী ইউসড অটো স্পেয়ার পার্টস এলাকায় শারজাহ লোহাগাড়া প্রবাসীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানে প্রায় ৪ হাজার লোকের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন। এতে দুবাইয়ে অবস্থানরত সকলকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।


উল্লেখ্য, গত ৩১ মার্চ লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী জিয়াউল হক চৌধুরী বাবুল আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়।
Lohagaranews24 Your Trusted News Partner