
____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি____
একাকিতা,
বন্দিতা,
বিপন্নতা,
বিষণ্ণতা,
নীরবতা,
ক্ষুদ্রতা,
রুগ্রতা
কিছুই বিচলিত করে না আমায়।
তবু তোমার কাছে যেতে অব্যাহতি
চাই সবকিছু থেকে!
দমকা বাতাসে উচ্চকিত থাকে
কাছে গেলেই নাকি
সবাই পালাবে।
কথা দিচ্ছি,
চৌর্যবৃত্তি শেষ না করে
ক্ষান্ত দিব না।
তোমার কাছ থেকে
সবকিছু চুরি করে পালাব।
আপত্তি নেই,
ডাকাত ভাবলে ভাবো!

Lohagaranews24 Your Trusted News Partner