
নিউজ ডেক্স : চট্টগ্রামের বাকলিয়ায় পারিবারিক কলহের জেরে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে বাকলিয়া তুলাতলী আলী ভবনে এ ঘটনা ঘটে।
নিহত রোকসানা আক্তার (২৮) ওই এলাকার রাজমিস্ত্রী মো. জয়নালের স্ত্রী। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে জয়নাল ও রোকসানার মধ্যে কলহ চলছিল। এরই জের ধরে তাদের মধ্যে ঝগড়া হলে জয়নাল ছুরি দিয়ে স্ত্রীর গলা কেটে পালিয়ে যান। পরে পাশের বাড়ির লোকজন রোকসানাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জয়নালকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় ওসি প্রণব কুমার।
Lohagaranews24 Your Trusted News Partner