
নিউজ ডেক্স : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ের গোয়েন্দা (ডিবি) বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
তিনি বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। তবুও ঘটনা তদন্তে অতিরিক্ত কমিশনার আমেনা বেগমকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি করে দিয়েছি।

এর আগে আজ সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ১৩ গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, সিএমপি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদনে ক্ষয়ক্ষতি জানা যাবে।
Lohagaranews24 Your Trusted News Partner