
নিউজ ডেক্স : সাতকানিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। তার নাম মনোয়ারা বেগম (৩৫)। ৫ জানুয়ারি সোমবার সকাল ৮টায় চরতী ইউনিয়নের মধ্যম চরতী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চরতী ইউনিয়নের মধ্যম চরতী এলাকার আবদুল করিম ও তার স্ত্রীর মনোয়ারা বেগমের মধ্যে সোমবার সকাল ৮টায় আশা ব্যাংক নামের এক এনজিও থেকে নেওয়া ঋনের টাকা নিয়ে দু’জনের মধ্যে জগড়া হয় । জগড়ার এক পর্যায়ে আবদুল করিম স্ত্রীকে ঘরের ভিতর দুই হাত বেঁধে মারধর করে। ওই সময় ধারালো ছুরি দিয়ে মনোয়ারাকে পেটে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার নিয়ে করিম পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাষ্ট হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চকবাজার এলাকায় পৌঁছলে মনোয়ারা গাড়িতে মারা যায়।

নিহতের ছোট বোন নাছিমা আক্তার জানান, ঋণের টাকা নিয়ে সকালে স্বামী-স্ত্রীর মধ্যে জগড়া হয়। এতে দুলাভাই আমার বোনকে দুই হাত বেঁধে কাপড় দিয়ে মুখ বন্ধ করে পেটে ও গলায় ছুরি মারে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কা জনক অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পথে দুপুরে বড় বোন গাড়িতে মারা যায়।
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের চেয়ারম্যান ডা. রেজাউল করিম জানান, ১৫ বছর আগে মধ্যম চরতীর আমির হোসেনের ছেলে আব্দুল করিমের সাথে একই ইউনিয়নের দক্ষিণ চরতীর সালেহ আহমদের মেয়ে মনোয়ারার সাথে বিয়ে হয়। তাদের সংসারে ২ ছেলে ২ মেয়ে রয়েছে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ হারুনুর রশিদ জানান, আজ সোমবার সকালে চরতীতে স্বামী-স্ত্রীর মধ্যে জগড়ার এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেছে বলে স্থানীয়রা জানায়। স্থানীয় হাসপাতাল থেকে চমেকে নেয়ার পথে দুপুরে চকবাজার এলাকায় পৌঁছলে মনোয়ারা গাড়িতে মারা যায়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner