
(ফাইল ছবি)
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এলাকায় টংকাবতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আজ ২২ নভেম্বর এক বালুখেকোকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। আটককৃত বালুখেকো নেজাম উদ্দিন (৩২) ওই এলাকার মৃত হাছি মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র জানায়, নেজাম উদ্দিন দীর্ঘদিন যাবত তেওয়ারীখিল এলাকায় টংকাবতী নদী থেকে বালু উত্তোলন করে আসছে। সংবাদ পেয়ে ইউএনও গত ২১ নভেম্বর মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটসহ নেজাম উদ্দিনকে আটক করেন। পরে তাকে লোহাগাড়া থানা পুলিশ হেফাজতে রাখা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জরিমানা আদায় হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

Lohagaranews24 Your Trusted News Partner