
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ সেপ্টেম্বর বিকেলে ৮ রোহিঙ্গা নর-নারীকে আটক করেছে থানা পুলিশ। পরে পুলিশ প্রহরায় রাতেই উখিয়া কুতুপালং ক্যাম্পে তাদেরকে পাঠিয়ে দেয়া হয়েছে বলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার) জানিয়েছেন।
আটককৃতরা হল যথাক্রমে রাখাইন রাজ্যের তুমব্র“ এলাকার মীর আহমদের স্ত্রী রশিদা খাতুন (৪৫), কন্যা খুরশিদা (১৮), পুত্র নুর ইসলাম (১৫), কন্যা রাশেদা খাতুন (১১), পুত্র মিজান (৯), মৃত হোছন আহমদের স্ত্রী রাজিয়া বেগম (৪০), বালুখালী এলাকার মোঃ ইসমাইল (২১) ও তার স্ত্রী নাজিফা (১৮) প্রমুখ।

জানা যায়, আটক রোহিঙ্গারা কয়েকদিন আগে লোহাগাড়ায় এসে ভাড়া বাসায় অবস্থান করে। এ খবর জানতে পেরে ওসি’র নির্দেশে এএসআই মাকসুদ আলম একদল ফোর্স নিয়ে তাদেরকে থানায় নিয়ে আসেন।
আটককৃতরা সাংবাদিকদের জানিয়েছেন, মংডু, ভুচিদং, বলিপাড়া ও তমব্র“ এলাকাসহ রাজ্যের বিভিন্নস্থানে মুসলমানদের উপর মায়ানমার পুলিশ ও সেনাবাহিনী অমানবিক নির্যাতন করে ও বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়। তারা তমব্র“, গুনধুম ও বালুখালী অতিক্রম করে লোহাগাড়া উপজেলাতে চলে আসে।
Lohagaranews24 Your Trusted News Partner