
নিউজ ডেক্স : সাতকানিয়ায় আট বছর বয়সী এক শিশু ধর্ষিত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইফতেখার ইসলাম ফোরকানকে (২৪) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার রাতে উপজেলার ছদাহা এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, সোমবার বিকেলে সাতকানিয়ার ছদাহা কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে রাস্তা থেকে ফুসলিয়ে একই এলাকার বাসিন্দা আবু তৈয়বের পোল্ট্রি খামারের কর্মচারী ইফতেখার ইসলাম ফোরকান খামারে নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে ফোরকান দ্রুত ঘটনাস্থল থেকে পালায়।

পরে রাতে স্থানীয় লোকজন আবু তৈয়বের ছদাহা ফজুর পাড়াস্থ অপর একটি পোল্ট্রি খামার থেকে ফোরকানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিল জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে মামলা করেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এদিকে, আটক ফোরকানকে মঙ্গলবা আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।
-সিটিজি টাইমস
Lohagaranews24 Your Trusted News Partner