
____মামুন আব্দুল্লাহ
আমি এসেছি
আমি আসি নি কবি হতে
আমি এসেছি সময়ের দর্পণ নিয়ে সাথে
এসেছি সত্য ন্যায়ের পথে
দৃড় হাতে কলম চালাতে।
আমি এসেছি
অসহায় মানুষের উপর নির্মম অত্যচারে
বোবা বনে যাওয়া নামধারী মুসলমানের
কণ্ঠনালী ছিঁড়ে ফেলতে।
আমি এসেছি
অশান্ত পৃথিবীতে হারিয়ে ;যাওয়া
“মানবতা”নামক শব্দ টি কে খুঁজে নিতে।
আমি এসেছি
সিরিয়া কিংবা বার্মায়
আমার নিঃস্পাপ মাসুম ভাইয়ের
নিথর দেহখানি একটু ছূঁয়ে দেখে
ঘুমন্ত বিশ্ববাসীর মনুষ্যত্ব বোধ নাড়া দিতে।
আমি এসেছি
দেশ ও সমাজের ভন্ড ভ্রান্ত
অমানুষের মুখোশ খুলে দিতে।
আমি এসেছি
মাদকের নেশায় ডুবে থাকা ভাইদের
জীবনের গল্প শুনাতে।
আমি এসেছি
বকাটেদের উৎপাতে অতিষ্ঠ
অসহায় বোনদের জুতার ওজন মাপতে।
আমি এসেছি
ঘুমিয়ে থাকা নব প্রজন্মদের
যত অন্যায় অনিয়মের বিরুদ্ধে
লড়াই করার প্রেরণা যোগাতে।
আমি এসেছি
অধিকার আদায়ের সংগ্রামে
লড়ে যাওয়া বীর সেনানিদের
পরম মমতায় বুকে জড়াতে।
আমি এসেছি
শুধু ভালোবাসা দিয়ে
তোমাদের ভালোবাসা নিতে।

Lohagaranews24 Your Trusted News Partner