
নিউজ ডেক্স : সাতকানিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ৬ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. লোকমান হাকিম প্রঃ লোকমান (৪৮)। (১৯ জুন) বুধবার রাত দুইটার সময় সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীরের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান (২) সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধর্মপুর চাঁদের পাড়া এলাকা থেকে লোকমানকে গ্রেপ্তার করে। সে ধর্মপুর চাঁদের পাড়া এলাকার মৃত আহমদুর রহমানের ছেলে।
জানা যায়, ২০১১ সালের ১১ সেপ্টম্বর সাতকানিয়া থানায় দায়েরকৃত একটি সিদেল চুরি মামলায় আদালত তাঁকে ৬ বছরের সশ্রম কারাদন্ড, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Lohagaranews24 Your Trusted News Partner