
নিউজ ডেক্স : সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুন্নেছা বেগমের আদালত বিচার শুরুর নির্দেশনা দিয়ে তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে নথি পাঠানোর নির্দেশ দেন।

মহানগর পিপি মো. আবদুর রশীদ বলেন, মিতু হত্যা মামলা মহানগর দায়রা জজ আদালতে নথি উল্লিখিত হলে মামলাটি বিচারের জন্য তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে।
এই মামলায় পলাতক দুই আসামি হলেন- মো. কামরুল ইসলাম শিকদার প্রকাশ মুসা ও মো. খাইরুল ইসলাম প্রকাশ কালু।
গত ১৩ সেপ্টেম্বর বিকেলে মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনকে আসামি করে আদালতে ২ হাজার ৮৪ পৃষ্ঠার চার্জশিট জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই অভিযোগপত্র গত ১০ অক্টোবর গ্রহণ করেন আদালত। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে বাবুল আক্তার, মো. মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিম, শাহজাহান মিয়া ও আনোয়ার হোসেনর কারাগারে। এহতেশামুল জামিনে রয়েছে।
২০১৬ সালের ৫ জুন নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner