
নিউজ ডেক্স : বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ দেখতে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুর ১২টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানাবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, বিকেলে বিএনপির পূর্বঘোষিত একটি কর্মসূচিতে বিএনপি মহাসচিব প্রধান অতিথি থাকায় দুপুরেই সুরঞ্জিত সেনগুপ্তকে দেখতে যাবেন তিনি।
রোববার সকাল ৯টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ জিগাতলার বাসায় নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখান থেকে দুপুর ১২টায় তার মরদেহ যাওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। বিকেল ৩টার দিকে প্রবীণ এ পার্লামেন্টারিয়ানের মরদেহ সংসদ ভবনে নেয়া হবে সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের জন্য।
Lohagaranews24 Your Trusted News Partner