
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় ৫ মার্চ সোমবার বিকেলে শহর এলাকার বাসের চাপায় এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহত শান্তি মজুমদার (৭০) সাতকানিয়ার ব্রাহ্মণডাঙ্গা এলাকার বংশী মজুমদারের পুত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, শান্তি মজুমদারকে পৌন চারটার দিকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এক পথচারী জানান, শান্তি মজুমদারের এক হাতে একটি দেশি মোরগ ছিল। অপর হাতে ব্যাগ ছিল। মোরগটিও গাড়ি চাপায় মারা যায়। ঘটনাস্থলেই বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner