ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | শাহ মনছুরিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী

শাহ মনছুরিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী

সাতকানিয়া উপজেলার ছোট বারদোনা শাহ মনছুরিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাতে স্থানীয় খোলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা হাবিবুর রহমান।

বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, পরিষদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া ও অর্থ সম্পাদক মোঃমিজবাহ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ঈদ শুধু আনন্দের নয়, এটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা জোরদারের এক অনন্য সুযোগ। সমাজের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সৌহার্দ্য বাড়ায় এবং সামাজিক বন্ধনকে করে আরও সুদৃঢ়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!