
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় শতবর্ষী কবরস্থান নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্য এবং অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া এলাকায় কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মছদিয়া কবরস্থান পরিচালনা কমিটির সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় এবং সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি মফিজুর রহমান, মোহাম্মদ ওসমান, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, মোহাম্মদ হারুন, ইয়াছিন, মোহাম্মদ জসিম ও রিদুওয়ান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তারা বদ্ধপরিকর। সম্প্রতি মছদিয়া বৌদ্ধবিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দান অনুষ্ঠানে এক বক্তা শতবর্ষী মছদিয়া কবরস্থানকে কেন্দ্র করে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। এতে কবরস্থানটি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
Lohagaranews24 Your Trusted News Partner