
নিউজ ডেক্স: কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে দাদার সঙ্গে গোসল করতে নেমে কর্ণফুলী নদীতে ডুবে মুস্কান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি ভেলুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুস্কান (৬) ভেলুয়াপাড়া এলাকার মো. মুছার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুস্কান তার দাদা ইউসুফের সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে দাদা ধারণা করেন, নাতনি গোসল শেষে বাসায় চলে গেছে। পরে বাসায় গিয়ে তিনি দেখতে পান, মুস্কান সেখানে পৌঁছায়নি।
এরপর পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সরোয়ার হোসেন।
Lohagaranews24 Your Trusted News Partner