
নিউজ ডেক্স : হাত-পা বাঁধা অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন-কুয়াইশ সড়কের তামান্না আবাসিক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের পরণে ছিল জিন্স প্যান্ট ও টি শার্ট।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, তামান্না আবাসিক এলাকার রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ওই যুবককে পিটিয়ে খুন করে ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহের এখনো পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ওসি। -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner