
নিউজ ডেক্স : সাতকানিয়ার এক ব্যক্তি শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় বিমান বন্দর নিরাপত্তা বিভাগের সদস্যরা তাকে গ্রেফতার করেছে। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দাগামী ফ্লাইট বিজি ১৩৫ এর যাত্রী ছিলেন।
গ্রেফতার মোঃ মোকতার হোসেন (৫২) সাতকানিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের রূপকানিয়া চৌধুরী পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

বিমান বন্দর নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, বিমান বন্দরে প্রথম চেকিং পার হওয়ার সময় স্ক্যানিং মেশিনে ওই যাত্রীর ট্রলিব্যাগে ইয়াবা পড়ে। দায়িত্বরত নিরাপত্তা সদস্য সঞ্জীব বড়াল ব্যাগে তল্লাশি করে ৭২০ পিস ইয়াবা উদ্ধার করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেফতার যাত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য চোরাচালান আইনে মামলা রুজু করে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner