
এলনিউজ২৪ডটকম: সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ হোসাইনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে লোহাগাড়ায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলা সদর বটতলী স্টেশনে লোহাগাড়ায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদকর্মী যথাক্রমে তাজ উদ্দিন, আবদুল জাব্বার ফিরোজ, মোহাম্মদ মারুফ, জাহেদুল ইসলাম, এরশাদ হোসাইন, কাইছার হামিদ তুষার, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলাউদ্দিন, তাহমিদ কাইছার ও মিরদাদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ হোসেনকে প্রাণনাশের হুমকি দাতা দেলোয়ার হোসেন মিন্টুকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
Lohagaranews24 Your Trusted News Partner