
এলনিউজ২৪ডটকম : ইয়াং এসোসিয়েশন অব বাংলাদেশ’র উদ্যোগে “নৈতিক শিক্ষাই ব্যক্তিগত ও সামাজিক মানোন্নয়নের প্রধান সহায়ক” শীর্ষক এক সেমিনার ১০ জানুয়ারী বিকেলে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।
সেমিনার সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা, মরক্কো ইন্টারন্যাশাল ইউনিভাসিটি অব আগাধীর ডাইরেক্টর ও সহকারী অধ্যাপক মহিউদ্দিন মাহী। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষার পাশাপাশি সমাজসেবা এবং জনকল্যাণ মূলক কাজে নিবেদিত হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোঃ শাহজাহান, সিটি পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনওয়ারুল করিম।
বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ছিদ্দিক, তারেক আজিজ চৌধুরী, মুছা কলিমুল্লাহ, মিনহাজুল ইসলাম, রকিবুল ইসলাম সায়েম, জিহানুর রহমান চৌধুরী প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ শাহজাহান বলেন, নৈতিক শিক্ষাই হলো উন্নত চরিত্র গঠনের হাতিয়ার, অধ্যাপক মুহাম্মদ আনোয়ারুল করিম বলেন, আমাদেরকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী বলেন, যুব সমাজকে প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করতে হবে এবং খারাপ দিকগুলো বর্জন করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ নওশাদ হোসেন।
Lohagaranews24 Your Trusted News Partner