
লোহাগাড়ায় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ড. নদভী এমপি’র সহধর্মীনি রিজিয়া রেজা চৌধুরী। আজ ১৮ মে শনিবার সকালে লোহাগাড়া পাবলিক হলে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ড. নদভী এমপি’র একান্ত সচিব ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গণি সম্রাট, আবদুল জব্বার, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, তাঁতীলীগের সভাপতি ডা.জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কলাউজান ইউপি সদস্য জেসমিন আক্তার, নারীনেত্রী কহিনুর আক্তার, নারগীস আক্তার মুন্নি, হামিদা বেগম, যুবলীগ নেতা সালাহ উদ্দীন, সাইফুল ইসলাম, ছাত্রলীগ মোহাম্মদ আসিফ ও জিহানুর রহমান চৌধুরী প্রমুখ। -খবর প্রেস বিজ্ঞপ্তির

Lohagaranews24 Your Trusted News Partner