
নিউজ ডেক্স : সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বশরতনগর এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাতটি টিনের বসতঘর। রবিবার (২৪ নভেম্বর) ভোররাতে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস। এতে আনুমানিক আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে মুরাদপুর ইউপির বশরত নগর এলাকায় নজির আলী সেরাং বাড়িতে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে তারা সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন লাগার আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আবুল কাশেম, বাহার উদ্দীন, গেয়াসউদ্দীন, কাইয়ুম খান, নিজাম উদ্দীন, নুরুল আলম, শাহ আলমের সাত বসতঘর পুড়ে গেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কসরব হোসেন জানান, আগুনে ৭টি ঘর পুড়ে গেছে। আগুনে আনুমানিক প্রায় আট লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন প্রায় ২ ঘণ্টা ধরে জ্বলে। আমরা ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলেও জানান সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কসরব হোসেন।
Lohagaranews24 Your Trusted News Partner