
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুজন দাশ (৩০) ওই এলাকার মৃত সুনীল দাশে পুত্র।
একইদিন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে লোহাগাড়া থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী লোহাগাড়া সদরের মুহুরী পাড়ার মোঃ সালাহ উদ্দিন হিরু।

অভিযোগ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আক্রামনাত্মক, মিথ্যা কটুত্তিমূলক স্ট্যাটার্স দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট ও ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, শনিবার সকালে সুজন দাশকে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে চট্টগ্রাম জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner