
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পৃথক অভিযানে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নারীসহ গ্রেপ্তার করেছে ৩ জনকে। শনিবার (২২ আগস্ট) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মিনিট্রাক।
গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মীরেরচপ ধল্লা গান্দিরদিয়া মো. তারা মিয়ার পুত্র মো. রিফাত (১৯), একই থানার জয়মনটপ বেপারী পাড়ার মৃত ছোরাব মিয়ার পুত্র মো. জজ মিয়া (৩৭) ও কক্সবাজারের চকরিয়া থানার দুলহাজারী মালুমঘাট এলাকার মৃত ইসলামের কন্যা লাকি আক্তার (১৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি মিনিট্রাকে তল্লাশী চালানো হয়। এ সময় রিফাত ও জজ মিয়ার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া একইমুখী একটি ম্যাজিক গাড়িতে তল্লাশী চালিয়ে লাকি আক্তারকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner