
লোহাগাড়া আইডিয়াল স্কুলের মেধাবী ছাত্রী মিজবাহুল জান্নাত জাকি (৯) ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ ১৮ আগস্ট রবিবার দুপুর ১২ টায় সে ইন্তেকাল করে। একইদিন বাদে আছর লোহার দিঘীর পাড় সংলগ্ন জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
জাকি লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের জমিদার পাড়ার জসিম উদ্দিনের প্রথম কন্যা ও লোহাগাড়া আইডিয়াল স্কুলের ১ম শ্রেণির ছাত্রী। জানা যায়, মেধাবী ছাত্রী জাকি জন্ম থেকেই জটিল কিডনিজনিত রোগে আক্রান্ত ছিল।

মেধাবী ছাত্রী জাকির মৃত্যুতে লোহাগাড়া আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন ও সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আবু নোমান গভীর প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner