
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়েছে একটি ট্রাক। বৃহস্পতিবার (৬ জুন) দিনগত রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি একটি খালি ট্রাকের সাথে অজ্ঞাতনামা অন্য আরেকটি গাড়ির ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে বিলে ছিটকে পড়ে। দূর্ঘটনার পর অজ্ঞাতনামা গাড়িটি দ্রুত পালিয়ে যায়। তবে দূর্ঘটনায় ট্রাকে থাকা কেউ হতাহত হয়নি। ঘটনার পর ট্রাক চালক ও সহকারি পালিয়ে গেছে বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে শুক্রবার (৭ জুন) সকালে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner